তিন মামলায় শওকত মাহমুদের জামিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাশকতার তিন মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ। এ নিয়ে পাঁচটি মামলায় জামিন পেলেন তিনি।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার শওকত মাহমুদের জামিন মঞ্জুর করে এ আদেশ দেন। আদালতে শওকত মাহমুদের পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন ও মোরসেদ আল মামুন। চলতি বছরের ৯ জানুয়ারি রাজধানীর রমনা থানায় দুটি ও ৩০ জানুয়ারি খিলগাঁও থানায় করা একটি মামলায় তিনি এ জামিন পান।
গত ১৮ সেপ্টেম্বর গ্রেপ্তারের পর শওকত মাহমুদকে বিভিন্ন থানায় নাশকতার ২০টি মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। এগুলোর মধ্যে এর আগে নাশকতার আরও দুটি মামলায় তিনি জামিন পেয়েছেন। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে আছেন।