তিন মামলায় শওকত মাহমুদের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার তিন মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ। এ নিয়ে পাঁচটি মামলায় জামিন পেলেন তিনি।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার শওকত মাহমুদের জামিন মঞ্জুর করেন।
১৮ সেপ্টেম্বর গ্রেপ্তারের পর তাঁকে বিভিন্ন থানায় নাশকতার ২০টি মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।