তিন মাস ক্যাম্পাসে মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ১৭ দিন বন্ধ থাকার পর আজ রোববার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) খুলছে। গতকাল শনিবার দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ক্যাম্পাসে অপ্রীতিকর ঘটনা এড়াতে আগামী ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, পোস্টার লাগানো, ব্যানার প্রদর্শন ও প্রচারপত্র বিতরণ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। শুক্রবার একাডেমিক কাউন্সিলের ৫২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।গত ১৬ ডিসেম্বর রাতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। একই সঙ্গে ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দেয়।