তিন মাস পর শুনানি শুরু হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় তিন মাস পর আজ সোমবার আবার ২১ আগস্ট গ্রেনেড হামলাসংক্রান্ত মামলার শুনানি শুরু হচ্ছে। মুফতি হান্নানের জবানবন্দি গ্রহণকারী একজন বিচারককে জেরা করার জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ আজ দিন ধার্য রয়েছে। এর আগে সর্বশেষ গত ৩ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে ২১ আগস্টের ঘটনায় দায়ের হওয়া দুই মামলায় (হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে) সাক্ষ্য দেন ঢাকার সাবেক অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া। তিনি মামলা দুটির প্রধান আসামি মুফতি হান্নানের জবানবন্দি গ্রহণ করেছিলেন। হাবিবুর রহমানের সাক্ষ্য দেওয়ার পরদিন আসামিপক্ষ ওই সাক্ষ্য গ্রহণের বিষয়ে আপত্তি দেয় এবং তা প্রত্যাহার করার আবেদন করে। বিচারিক আদালত তা নাকচ করে দেন। এ আদেশের বিরুদ্ধে মুফতি হান্নান হাইকোর্টে রিভিশন আবেদন করেন। এ আবেদনের ওপর ১৭ এপ্রিল শুনানি শেষ হয়। ২২ এপ্রিল ওই আবেদন উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন হাইকোর্ট।আইনগতভাবে কোনো সুবিধা করতে পারবে না জেনেও মামলার স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত করতেই আসামিপক্ষ উচ্চ আদালতে গেছেন বলে দাবি করেন এ মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী সৈয়দ রেজাউর রহমান।এ মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, জঙ্গিনেতা মুফতি হান্নানসহ ২৬ জন আসামি কারাগারে আছেন। জামিনে আছেন সাতজন। তারেক রহমানসহ ১৯ জন আসামি পলাতক রয়েছেন।