প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। গতকাল সোমবার হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও হাবিবুল গনির বেঞ্চ তিন মাসের জন্য নির্বাচনী কার্যক্রম স্থগিত রাখতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে রুল জারি করেন।
জানা যায়, নির্বাচন কমিশনের ঘোষিত চতুর্থ দফা তফসিলের ৯২টি উপজেলার তালিকায় জগন্নাথপুর রয়েছে। এ দফায় ২৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিল, ২৬ ফেব্রুয়ারি বাছাই, আগামী ৬ মার্চ প্রত্যাহার এবং ২৩ মার্চ ভোট গ্রহণের দিন ঠিক করা হয়।
গত রোববার জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন নির্বাচনের ওপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন।