তিন মাসের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে আশিকুর রহমান নামের ছাত্রলীগের এক নেতাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মনিরা পারভীন এই আদালত পরিচালনা করেন। সাজাপ্রাপ্ত আশিকুর রহমান সাতক্ষীরা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র ও কলেজ ছাত্রলীগের ওই শ্রেণি কমিটির সভাপতি। তাকে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনার পর ওই ছাত্রী কলেজ থেকে ছাড়পত্র চেয়ে অধ্যক্ষ বরাবর আবেদন করেছে। আবেদনপত্রে ওই ছাত্রী উল্লেখ করে, ‘দিনের পর দিন অত্র কলেজের অনেক ছাত্রী বিভিন্নভাবে লাঞ্ছিত হচ্ছে, কিন্তু কলেজ কর্তৃপক্ষ সঠিকভাবে প্রতিরোধ না করায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।’