তিন মাসের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালীর একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানির দায়ে সজীব মোল্যা (১৭) নামের এক তরুণকে শনিবার তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তার বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পাইককান্দি গ্রামে। আদালত সূত্র জানায়, ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে। শনিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই তরুণকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।