তিন মাসের মধ্যে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনাল গঠন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিমন্ত্রী রেজাউল করিম বলেছেন, সরকার ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়ন ও ডিজিটালাইজড করতে কাজ করছে। তিন মাসের মধে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনাল গঠন করা হবে। জেলা জজ পর্যায়ের বিচারকদের দিয়ে এ ট্রাইবুন্যাল গঠিত হবে। গতকাল রোববার দুপুরে ময়মনসিংহ সদর উপজেলা ভূমি কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে ডিজিটালাইজড পদ্ধতিতে ভূমি কার্যালয় থেকে সময়ভিত্তিক দ্রুত বিভিন্ন সেবা দেওয়ার লক্ষ্যে ওয়ান স্টপ সার্ভিস ডেস্কের পাইলট প্রকল্প উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সদর আসনের সাংসদ মতিউর রহমান, জেলা পরিষদের প্রশাসক মো. জহিরুল হক, পৌর মেয়র ইকরামুল হক, উপসচিব হেলাল উদ্দিন প্রমুখ।