তিন মাসের মধ্যে তিস্তা চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী তিন মাসের মধ্যে ভারতের সঙ্গে বাংলাদেশের তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গতকাল বুধবার অর্থমন্ত্রী এই আশাবাদের কথা জানান। এর আগে সকালে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের উপস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত ‘ভারত, বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া’ শীর্ষক বক্তৃতায় যোগ দেন অর্থমন্ত্রী।সচিবালয়ে ফিরে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘তিস্তা চুক্তি নিয়ে আমি বিশেষ কিছু বলব না। তবে আমরা মোটেই হতাশ নই। পানি বণ্টন চুক্তিটি একটু পিছিয়েছে ঠিক, কিন্তু এ ব্যাপারে এখনো আলোচনা চলছে।’বিষয়টি নিয়ে ইতিমধ্যে অনেক অগ্রগতি হওয়ার কথা উল্লেখ করে মুহিত বলেন, ‘আশা করছি, পানি বণ্টন চুক্তিটি আগামী তিন মাসের মধ্যেই হবে।’প্রসঙ্গত, ভারতের কেন্দ্রীয় সরকার তিস্তার পানি বণ্টনের যে খসড়া চুক্তি করে, তাতে বাংলাদেশকে ৪৮ শতাংশ পানি দেওয়ার কথা বলা হয়েছে।কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আপত্তির কারণে শেষ পর্যন্ত চুক্তিটি আর হয়ে ওঠেনি। পশ্চিমবঙ্গ সরকার চায়, বাংলাদেশ পাবে তিস্তার ২৫ শতাংশ পানি, আর বাকি ৭৫ শতাংশ পাবে ভারত।