তিন মাসের সন্তানকে শ্বাসরোধে হত্যা করেছেন বাবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজারে তিন মাসের সন্তানকে শ্বাসরোধে হত্যা করেছেন বাবা। হত্যার পর লাশ একটি ধানখেতে ফেলে যাওয়ার সময় এলাকাবাসী ঘাতক বাবা সোহাগকে আটক করে ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। গতকাল বুধবার ভোরে আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী গ্রামে এ ঘটনা ঘটে।জানা গেছে, দেড় বছর আগে চাঁদপুর জেলার হাজীগঞ্জ জগন্নাথপুর এলাকার বেলায়েত হোসেনের ছেলে রাজমিস্ত্রি সোহাগের সঙ্গে আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী গ্রামের আলেক মিয়ার মেয়ে তাসলিমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে সোহাগ প্রায়ই তাঁর স্ত্রী তাসলিমাকে নির্যাতন করতেন। গত মঙ্গলবার রাতভর তাঁরা ঝগড়া করেন। বুধবার ভোরে সোহাগ তাসলিমার ওপর রাগ করে তিন মাসের শিশুসন্তানকে শ্বাসরোধে হত্যা করেন।