তিন মিষ্টির দোকানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোংরা অস্বাস্থ্যকর পরিবেশের জন্য চট্টগ্রামে তিনটি মিষ্টির দোকানকে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার নগরের রিয়াজউদ্দিন বাজার এলাকায় এক অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। এ সময় ১০ মণ পচা-বাসি মিষ্টিও ধ্বংস করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন এ অভিযানে নেতৃত্বে দেন।
দোকানগুলোর মধ্যে খাজা সুইটস এবং মক্কা সুইটসকে এক লাখ টাকা করে এবং জব্বার সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ম্যাজিস্ট্রেট রুহুল আমীনের ভাষ্য, দোকানগুলোতে দীর্ঘদিনের পুরোনো পচা-বাসি মিষ্টি পাওয়া গেছে। ওই সব মিষ্টির ওপর মরা পোকামাকড় আর ছত্রাক দেখা গেছে। এ ছাড়া অভিযান চলাকালে কারখানাতে নোংরা পরিবেশে মিষ্টি তৈরি হচ্ছিল।