তিন মুঠোফোন কোম্পানির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও বকেয়া পাওনা পরিশোধ না করায় তিন মুঠোফোন কোম্পানি রবি, বাংলালিংক ও সিটিসেলের সব ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার এনবিআরের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) এই নির্দেশ দিয়ে সব ব্যাংককে চিঠি দিয়েছে। এর ফলে এই তিন শীর্ষস্থানীয় মুঠোফোন কোম্পানির চলতি হিসাব, স্থায়ী আমানতের হিসাবসহ সব ধরনের লেনদেন বন্ধ থাকবে।এলটিইউ সূত্র জানায়, রবির কাছে ১৮১ কোটি টাকা, বাংলালিংকের কাছে ১৬৪ কোটি টাকা এবং সিটিসেলের কাছে ৪৭ কোটি টাকা রাজস্ব পাওনা রয়েছে। এর মধ্যে সিংহভাগই মূল্য সংযোজন কর (মূসক)।