তিন মেয়র প্রার্থীর নামে মামলা বিচারাধীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে চারজন মেয়র প্রার্থীর মধ্যে বিএনপির মনোনীত প্রার্থীর নামে পাঁচটি মামলা আছে। জাতীয় পার্টি ও আওয়ামী লীগের প্রার্থীর প্রত্যেকের আছে একটি করে। এই তিনজন প্রার্থীর ব্যাংকে দেনাও আছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা নূর নাহার ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
বিএনপির মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র আমজাদ হোসেন সরকার বলেন, তাঁর বিরুদ্ধে যেসব মামলা আছে, তার সবই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না।
আওয়ামী লীগের প্রার্থী সাখাওয়াৎ হোসেন বলেন, তাঁর নামে মামলা থাকলেও নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না।
জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জয়নাল আবেদীনের বিরুদ্ধে একটি মামলা চলমান রয়েছে।
আর ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী হাফেজ নূরুল হুদার বিরুদ্ধে কোনো মামলা নেই।