তিন মেয়েকে হত্যার দায়ে বাবার মৃত্যুদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালীতে তিন মেয়েকে হত্যার দায়ে বাবা আবদুল গনিকে মৃত্যুদণ্ড দিয়েছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত। গতকাল সোমবার দুপুরে এ রায় ঘোষণা করেন আদালতের বিচারক মীর শফিকুল আলম। এ সময় আসামি আবদুল গনি আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ১৪ মে গভীর রাতে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়ার বাসিন্দা আবদুল গনি ধারালো অস্ত্র দিয়ে তিন মেয়েকে হত্যা করেন। তিনি দিনমজুর ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী দীলিপ কুমার ধর বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপন হলো।
মামলার বাদী ও আবদুল গনির স্ত্রী ফাতেমা বেগম বলেন, তিনি তিন মেয়েকে হত্যার দায়ে তাঁর স্বামী, শাশুড়ি ও দেবরকে আসামি করেছিলেন। আদালতে দেওয়া জবানবন্দিতে আবদুল গনি নিজেই মেয়েদের হত্যার কথা স্বীকার করেন।