তিন যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে গত মঙ্গলবার লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর জাঙ্গালীয়া এলাকা থেকে তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হচ্ছেন: ওই এলাকার মো. সোহেল, মো. জুয়েল ও সাদ্দাম হোসেন। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে স্থানীয় একটি বিদ্যালয়ের এক ছাত্রীকে ওই যুবকেরা উত্ত্যক্ত করেন। তখন স্থানীয় জনতা তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করে। গতকাল তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।