তিন যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের পারচৌকা সীমান্ত থেকে গতকাল শনিবার তিন যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।বিজিবি সূত্র জানায়, সকালে সীমান্ত অতিক্রমের সময় পারচৌকা গ্রামের জাকির হোসেন, বালুটঙ্গি গ্রামের লিয়াকত আলী ও আবদুল গফুরকে বিএসএফ ধরে নিয়ে যায়। বিজিবির মনাকষা কোম্পানি কমান্ডার আবদুল গফুর বলেন, এ ব্যাপারে বিএসএফের সঙ্গে বৈঠক হয়েছে।