তিন রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল জামানত বাজেয়াপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আচরণ ও লাইসেন্স বিধিমালা ভঙ্গের কারণে সরকার গতকাল রোববার তিনটি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে।এগুলো হলো মেসার্স দি রিচ ইস্টার্ন (আরএল-৫২৭), মেসার্স দি ইফতি ওভারসিজ (আরএল-৮৯৪) ও মেসার্স ট্রাভেল নিউজ লি. (আরএল-৬২৪)। লাইসেন্স বাতিলের পাশাপাশি এই তিন প্রতিষ্ঠানের সমুদয় জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) জানিয়েছে, কর্মী পাঠানোর নামে প্রতারণা, রিক্রুটিং এজেন্ট আচরণ ও লাইসেন্স বিধিমালা ভঙ্গের কারণে এই তিন প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে। বিদেশে যেতে এই তিন প্রতিষ্ঠানের মাধ্যমে কাউকে লেনদেন না করার জন্য অনুরোধ জানিয়েছে বিএমইটি।