তিন রেস্টুরেন্টকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীমঙ্গল পৌর এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত তিনটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছেন। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন মৌলভীবাজারের নির্বাহী হাকিম উমেঞ্চ ইসরাত।
আদালত সূত্রে জানা গেছে, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন করায় শ্রীমঙ্গল পৌর এলাকার স্টেশন সড়কের কুটুমবাড়ী রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, ভানুগাছ সড়কের শ্বশুরবাড়ি রেস্টুরেন্টকে পাঁচ হাজার এবং একই এলাকার কুমিল্লা পেড়া হাউসকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।