তিন রেস্তোরাঁকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ করার অপরাধে রাজধানীর নীলক্ষেতের তিনটি রেস্তোরাঁকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), ঢাকা জেলা প্রশাসন ও পুলিশ গতকাল বৃহস্পতিবার এই অভিযান পরিচালনা করে।
অভিযানে রয়েল তেহারী হাউস, আক্তার রেস্টুরেন্ট ও বিউটি হোটেল—তিনটি রেস্তারাঁর প্রতিটিকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. আসাদুজ্জামানের নেতৃত্বে অভিযানের সময় উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের পরিদর্শক খালিদ রেজা চৌধুরী। বিজ্ঞপ্তি।