প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের বিছামারা গ্রামে গতকাল শনিবার ভোরে অভিযান চালিয়ে পুলিশ ৯৫০ পিস ইয়াবা বড়িসহ মিয়ানমারের অনুপ্রবেশকারী তিন রোহিঙ্গা যুবককে আটক করেছে। তাঁরা হলেন মিয়ানমারের মংডু শহরের নাকপুরা গ্রামের বাসিন্দা সিরাজ, মীর আহমদ ও সৈয়দ হাসেম। মিয়ানমার থেকে ইয়াবা নিয়ে নাইক্ষ্যংছড়ির রোহিঙ্গাপাড়ায় অবস্থান করলে পুলিশ তিনজনকে ইয়াবাসহ আটক করে। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, তিন রোহিঙ্গাকে গতকাল বিকেলে বান্দরবান আদালতে পাঠানো হয়েছে।