তিন লক্ষাধিক গ্রাহকের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভয়াবহ লোডশেডিংয়ের মুখে পড়েছেন নোয়াখালী ও লক্ষ্মীপুরের তিন লাখের বেশি বিদ্যুতের গ্রাহক। পিক আওয়ারে চাহিদার অর্ধেক পরিমাণ বিদ্যুৎও পাওয়া যায় না জাতীয় গ্রিড থেকে। তাই দিন-রাত ২৪ ঘণ্টাই প্রায় অর্ধেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত রমজানের ঈদের পর থেকেই পরিস্থিতির অবনতি হতে থাকে। এর মধ্যে গত দুই সপ্তাহে পরিস্থিতি অসহনীয় হয়ে ওঠে। তার ওপর ঢাকার কেন্দ্রীয় লোড ডেসপাস সেন্টার (এলডিসি) থেকেও একাধিকবার পুরো গ্রিড লাইনই বন্ধ করে দেওয়া হয়। এতে ভোগান্তি আরও বেড়ে যায়। নোয়াখালী শহরের ব্যবসায়ী উজ্জ্বল কান্তি দাস প্রথম আলোকে বলেন, বিদ্যুৎ না থাকলে মার্কেট অন্ধকার হয়ে থাকে। কাস্টমার দোকানের ভেতর ঢুকতে চান না। ঈদের পর থেকে দিন দিন পরিস্থিতি খারাপ হচ্ছে। শহরের মাস্টারপাড়ার বাসিন্দা তাজুল ইসলাম বলেন, স্কুলগুলোতে কয়েক দিন পরই পরীক্ষা শুরু হচ্ছে। কিন্তু যে লোডশেডিং শুরু হয়েছে, তাতে ছেলেমেয়েদের প্রস্তুতি মারাত্মকভাবে ব্যাহত হবে।সোনাইমুড়ীর বাসিন্দা খোরশেদ আলম জানান, ২৪ ঘণ্টার মধ্যে ১৩-১৪ ঘণ্টাই লোডশেডিং থাকে। অনেক সময় সন্ধ্যার পর বিদ্যুৎ গেলে গভীর রাতেও আসার খবর থাকে না। এলে ২০-২৫ মিনিটের বেশি থাকে না। তিনি বলেন, পত্রপত্রিকায় ও রেডিও-টেলিভিশনে সরকারের মন্ত্রীরা বলেন বিদ্যুতের উৎপাদন বেড়েছে। কিন্তু বাস্তবের সঙ্গে তাঁদের কথার কোনো মিল নেই। নোয়াখালীর বিদ্যুৎ পরিস্থিতি সেই আগের মতোই।পিডিবির চৌমুহনীর নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা গেছে, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় পিডিবি ও পল্লী বিদ্যুৎ সমিতির চাহিদা অপ-পিক আওয়ারে প্রায় ১০০ মেগাওয়াট এবং পিক আওয়ারে প্রায় ১২৮ মেগাওয়াট। কিন্তু জাতীয় গ্রিড থেকে দেওয়া হচ্ছে অপ-পিকে ৪৫-৫০ মেগাওয়াট, পিক আওয়ারে ৫০-৫১ মেগাওয়াট। সূত্র জানায়, প্রাপ্ত বিদ্যুতের ২৯.৬ ভাগ নোয়াখালী ও লক্ষ্মীপুর পিডিবি এবং ৭০.৪ ভাগ নোয়াখালী ও লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতিকে ভাগ করে দেওয়া হয়। এই দুটি জেলার বিদ্যুতের মোট গ্রাহক প্রায় তিন লাখ ২০ হাজার।বাংলাদেশ বিদ্যৎ উন্নয়ন বোর্ড (বিউবো) লক্ষ্মীপুর ও নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী শাহাদাত আলী প্রথম আলোকে বলেন, চাহিদার অর্ধেক বিদ্যুৎও পাওয়া যায় না। দিন-রাত একই অবস্থা। সরবরাহ বাড়লে পরিস্থিতির উন্নতি হতে পারে।পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) সবুজ কান্তি আচার্য প্রথম আলোকে বলেন, ‘গভীর রাতেও লোডশেডিং করতে হয়। গ্রাহকদের বিষয়টি বোঝানো খুবই কষ্টকর। পিক আওয়ারে ৫২ মেগাওয়াট চাহিদার বিপরীতে পাওয়া যায় ২০-২২ মেগাওয়াট।