তিন লাখ টাকা ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় আবুল খায়ের টোব্যাকো কোম্পানির পরিবেশকের এক ম্যানেজারকে কুপিয়ে আহত করে তিন লাখ টাকা নিয়ে গেছে একদল ছিনতাইকারী।
আহত ম্যানেজারের নাম মো. কুতুব উদ্দিন (৩০)। তিনি উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের উত্তর রামপুর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। ঘটনাটি ঘটেছে গত রোববার রাত আটটার দিকে উপজেলার সাতকানিয়া-বাঁশখালী সড়কের শান্তিরটেক নামক এলাকায়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।