তিন লাখ ৩৫ হাজার টাকা জরিমানা ১৫ প্রতিষ্ঠানকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া ও অবৈধভাবে মানচিহ্ন ব্যবহারসহ বিভিন্ন অপরাধে ভ্রাম্যমাণ আদালতের ভেজালবিরোধী অভিযানে ১৫ প্রতিষ্ঠানকে তিন লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং র‌্যাব-৪ গতকাল সোমবার রাজধানীর যাত্রাবাড়ী, কোতোয়ালি ও মিরপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করে।বিএসটিআই সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালতের একটি দল রাজধানীর যাত্রাবাড়ীতে ক্যাফে তানজিলা ও ক্যাফে বাদশায় অভিযান চালান। বিএসটিআইয়ের অনুমোদনহীন মিষ্টি দই বিক্রি করার দায়ে এ দুটি খাবারের দোকানকে সাত হাজার টাকা করে জরিমানা করা হয়। একই এলাকার চিশতিয়া রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।বিএসটিআইয়ের অপর একটি ভ্রাম্যমাণ আদালত ভিক্টোরিয়া পার্কের কিউ জি সামদানী অ্যান্ড কোং দোকানে অভিযান চালান। এই দোকানে পেট্রলের প্রতি পাঁচ লিটারের কনটেইনারে ১০০ মিলি ও অকটেনের প্রতি পাঁচ লিটারে ১৪০ মিলি কম দেওয়া হচ্ছিল। এই দোকানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া কোতোয়ালির আরামবাগ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে নোংরা পরিবেশে খাবার তৈরির জন্য ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।ভ্রাম্যমাণ আদালতের আরেকটি দল মিরপুর এলাকার প্রিন্স সুইট অ্যান্ড বেকারি এবং মহিউদ্দিন ফুডস অ্যান্ড কেমিক্যালে অভিযান চালান। এ দুটি দোকানে অনুমোদন না নিয়ে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করে সেমাই ও খাওয়ার পানি উ ৎপাদন ও বিক্রি করা হচ্ছিল। ভ্রাম্যমাণ আদালত এ দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন। মিরপুরের মা হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউসকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাইদ, জসিম উদ্দিন ও মো. সেলিম হোসেন ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করেন।এদিকে মিরপুর এলাকায় দেশ ফুড প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালান র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এখানে অনুমোদন ছাড়াই বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে দেশ সয়াবিন তেল উ ৎপাদন করা হচ্ছিল। ভ্রাম্যমাণ আদালত এই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেন। একই এলাকায় হাজি আতিয়ার রহমানের বাড়িতে অভিযান চালিয়ে অনুমোদনহীন ২১ হাজার প্যাকেট খাওয়ার স্যালাইন জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে নেতৃত্ব দেন।র‌্যাবের ভেজালবিরোধী অপর একটি ভ্রাম্যমাণ আদালত শাহ আলী থানা ও মিরপুর এলাকার মা জেনারেল স্টোর, হারুণ বাণিজ্য বিতান, আলামিন স্টোর, নিপা এন্টারপ্রাইজ ও জুলহাস জেনারেল স্টোরে অভিযান চালান। এসব দোকানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে ভোজ্যতেল, চিনি, চা, কসমেটিকস ও দুগ্ধজাতীয় কনডেন্সড মিল্ক বিক্রি করা হচ্ছিল। একই অপরাধে পাবনা জেনারেল স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় ব্র্রেড অ্যান্ড বেকারিকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম এই অভিযানের নেতৃত্ব দেন।