তিন শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর জেলা শহরের জয়দেবপুরে গতকাল সোমবার রেলওয়ের জমি উদ্ধার অভিযান চালানো হয়েছে। এ অভিযানে রেলওয়ের জমি দখল করে গড়ে তোলা তিন শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। রেলওয়ে সূত্রে জানা গেছে, জয়দেবপুরে দীর্ঘদিন ধরে রেলওয়ের জায়গায় ব্যবসায়ীরা অবৈধভাবে বিভিন্ন দোকানপাট ও স্থাপনা গড়ে তোলেন। এতে ট্রেন ও যাত্রী এবং পথচারীদের চলাচল বিঘ্নিত হচ্ছিল। তাই গতকাল ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।