তিন শিক্ষককে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জে গতকাল শুক্রবার এসএসসি পরীক্ষা চলাকালে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে তিন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জানান, তিনি উপজেলার ভাদুরিয়া স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা চলাকালে দায়িত্বরত শিক্ষকদের উপস্থিতিতে পরীক্ষার্থীদের একে অপরের সঙ্গে কথা বলতে দেখেন। এ কারণে তিনি আজিমপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষক তাহেরুল ইসলাম, শিমোর উচ্চবিদ্যালয়ের শিক্ষক ওবায়দুল হক এবং লোকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক শফিউল ইসলাম শিক্ষককে দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেন।