তিন শিক্ষককে অব্যাহতি সচিবকে কারণ দর্শাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়ায় জুনিয়র দাখিল পরীক্ষায় (জেডিসি) উপজেলার ভরাপাড়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে নকলের দায়ে চারজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে তিনজন কক্ষ পরিদর্শককে অব্যাহতি এবং কেন্দ্রসচিব মো. নূরুল আলম ফকিরকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। গতকাল রোববার উপজেলা প্রশাসন তাঁদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত শনিবার ইংরেজি পরীক্ষা চলাকালে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. নিকারুজ্জামান আকসিঞ্চকভাবে ভরাপাড়া ফাজিল মাদ্রাসা কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় নকলের দায়ে ওই কেন্দ্র থেকে চারজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এরই পরিপ্রেক্ষিতে গতকাল কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ রেজাউল করিম পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট কক্ষ পরিদর্শকদের অব্যাহতি এবং এ ঘটনায় কেন্দ্রসচিব মো. নূরুল আলম ফকিরকে কারণ দর্শানোর নোটিশ দেন। আগামী তিন দিনের মধ্যে তাঁকে কারণ দর্শাতে বলা হয়েছে। ইউএনও মোহামঞ্চদ রেজাউল করিম বলেন, পরীক্ষাকেন্দ্রে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে আগেই সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করা হয়েছিল।