তিন শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদরে অবস্থিত জুড়ী মডেল উচ্চবিদ্যালয়ে শ্রেণীকক্ষে কথা বলায় গত রোববার বিকেলে এক শিক্ষক নবম শ্রেণীর তিন শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহত শিক্ষার্থীরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।সূত্র জানায়, রোববার বিকেল সাড়ে তিনটার দিকে আবদুল আলিম প্রথমবার নবম শ্রেণীতে বাংলা দ্বিতীয় পত্রের পাঠদান করতে যান। এ সময় শিক্ষার্থীরা কৌতূহলী হয়ে নতুন শিক্ষক সম্পর্কে একে অন্যের সঙ্গে আলোচনা করছিল। একপর্যায়ে ওই শিক্ষক আরিফ হোসেন, আরিফুল ইসলাম ও তন্ময় চন্দ নামের তিন শিক্ষার্থীকে দাঁড় করিয়ে কথা বলার কারণ জানতে চান। শিক্ষার্থীরা কারণ জানালে শিক্ষক ক্ষুব্ধ হয়ে বাঁশের মোটা খণ্ড দিয়ে তাদের এলোপাতাড়ি পেটাতে থাকেন।