তিন শিক্ষার্থীর দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে মাদক গ্রহণ করার দায়ে তিন স্কুলশিক্ষার্থীকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার সন্ধ্যায় দশম শ্রেণির শিক্ষার্থী আল আমিনকে (১৪) ছয় মাসের কারাদণ্ড এবং একই শ্রেণির নাহিদ হাসান ও সবুজ মিয়াকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানা আদায় শেষে দুজনকে ছেড়ে দেওয়া হয়। আদালত পরিচালনা করেন সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রফিকুল ইসলাম। গত সোমবার দুপুরে সখীপুর পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ওই তিন শিক্ষার্থীকে উপজেলা পরিষদের নতুন ভবনের পাশে মাদক সেবন করা অবস্থায় আটক করে বিকেলে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।