তিন শিবির কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার সৈয়দ হাসান আলী লেনের একটি বাড়ি থেকে কোতোয়ালি থানার পুলিশ গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জিহাদি বই, সিডিসহ শিবিরের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে। কোতোয়ালি থানার উপপরিদর্শক আবুল হাসান প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ একটি ছয়তলা বাড়ির চতুর্থ তলার মেসে অভিযান চালায়। সেখানে একটি কক্ষ থেকে শিবিরের কর্মী মহিউদ্দিন, আমজাদ হোসেন ও রিফাতকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারকৃত তিনজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাঁরা ইসলামী ছাত্রশিবিরের কর্মী। তাঁরা কক্ষের সামনে বিশাল আকারের বঙ্গবন্ধুর ছবি টাঙিয়ে রাখে। এর ভেতরে জিহাদি বই ও পর্নো সিডি রয়েছে।