তিন শিশু উদ্ধার অপহরণকারী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার পাথরঘাটা উপজেলার বড়ইতলা এলাকা থেকে ২৭ জুলাই অপহূত হওয়া তিন শিশুকে উদ্ধার এবং অপহরণকারী চক্রের প্রধান শাহীনকে গ্রেপ্তার করা হয়েছে।পাথরঘাটা থানার পরিদর্শক (তদন্ত) জিএম শাহনেওয়াজ জানান, অপহরণকারী বাগেরহাটের শাহীন কয়েক দিন আগে সুজন (১৪), মাসুম (১৩), কবিরকে (১৪) ভারতে ভালো চাকরি দেওয়ার প্রলোভন দেখান। পরে ২৭ জুলাই শাহীন ও তাঁর সহযোগীরা ওই তিন স্কুলছাত্রকে নিয়ে পাথরঘাটা থেকে মঠবাড়িয়া চলে যান। এ সময় পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় অপহরণকারী চক্রের সদস্য পাথরঘাটার জাহাঙ্গীর, শহীদুল ইসলাম, শাহ আলম ও শাহীনকে আটক করে। কিন্তু শাহীন কৌশলে পালিয়ে যান। সোমবার রাতে চট্টগ্রাম থেকে আবার শাহীনকে গ্রেপ্তার ও অপহূত সুজনকে উদ্ধার করা হয়। এরপর মঙ্গলবার রাতে ঢাকা থেকে মাসুম ও কবিরকে উদ্ধার করা হয়।