তিন শিশুকে ফেরত দিল বিএসএফ
ফেনীর ফুলগাজী সীমান্ত এলাকা থেকে গতকাল সোমবার ধরে নিয়ে যাওয়া তিন বাংলাদেশি শিশুকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শিশুগুলো হলো ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের দক্ষিণ কামাল্লা গ্রামের মো. সিরাজ উদ্দিনের ছেলে মো. নাদিম আলী (৯), মো. আল আমিনের ছেলে জিটু আহম্মদ (১০) ও জাফর আলীর ছেলে ওসমান আলী (৯)।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, গতকাল দুপুরে ওই তিন শিশু বাংলাদেশ-ভারত সীমান্তের ২১৩১ সীমান্ত পিলার এলাকায় খেলা করছিল। একপর্যায়ে তারা ভারতীয় সীমান্ত এলাকায় ঢুকে পড়ে। এ সময় বিএসএফের সদস্যরা তাদের ধরে বিএসএফ ক্যাম্পে নিয়ে যান। পরে স্থানীয় লোকজন বিজিবিকে বিষয়টি জানায়।
বিজিবির গীতাবাড়িয়া সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার নাজমূল আহসান জানান, বিকেলে বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে তিন শিশুকে ফেরত আনা হয়।
৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শামীম ইফতেখার তিন শিশুকে ফেরত পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।