প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরসেন্সাস ইউনিয়নের নতুন বালারবাজার গ্রামে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। গত শনিবার বিকেলে ওই গ্রামের রূপচান বেপারীর মেয়ে ঝুমা (৬), বাদশা মিয়া সিকদারের মেয়ে লাভলী (৬) ও ছেলে ইয়ামিন (৫) নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। সন্ধ্যায় নতুন বালারবাজার ঘাটের অদূরে ভাসমান অবস্থায় তাদের লাশ দেখতে পায় এলাকাবাসী। গ্রামের লোকজন মরদেহগুলো উদ্ধার করে তাদের পরিবারের সদস্যদের খবর দেয়। শিশু তিনটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।