প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় গতকাল শুক্রবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই দিন ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় পানিতে ডুবে এক বাকপ্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। ঈশ্বরগঞ উপজেলার ভাটিরচর নওপাড়া গ্রামের আবুল কালামের মেয়ে রাবেয়া আক্তার (৮) ও রাসেল মিয়ার মেয়ে সোনিয়া আক্তার (৭) গতকাল সকালে এক প্রতিবেশীর পুকুরে গোসল করতে গিয়ে ডুবে মারা যায়। সরাইল উপজেলার আলগাবাড়ি গ্রামের আজগর মিয়ার ছেলে নোমান মিয়া গতকাল খালে পড়ে মারা যায়। নান্দাইল (ময়মনসিংহ) ও সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি|