তিন শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনায় পুকুরের পানিতে ডুবে তিন শিশু মারা গেছে। এর মধ্যে দুজন নেত্রকোনা পৌর শহরে, অন্যজন জেলার মদন পৌর শহরে। পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, গত মঙ্গলবার দুপুরে নেত্রকোনা শহরের ইসলামপুর এলাকায় বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের সামনে পুকুরের পানিতে ডুবে মারা যায় ওই এলাকার বাসিন্দা আবুল বাসারের ছেলে আবু সাইদ (৭) এবং বিকেল পাঁচটার দিকে ধারিয়া এলাকার বাসিন্দা আবুল বাশারের ছেলে সাইফ মিয়া (৬) খেলা করতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে মারা যায়। গতকাল বুধবার বিকেলে মদন পৌর শহরের জাহাঙ্গীরপুর পশ্চিমপাড়া এলাকার জাবু মিয়ার ছেলে সাদ্দাম মিয়া (৫) বাড়ির পাশে পুকুরপাড়ে অন্য শিশুদের সঙ্গে খেলা করতে গিয়ে পানিতে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।