তিন শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর দাগনভূঞা উপজেলার কেরনীয়া গ্রামের নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে গতকাল মঙ্গলবার সকালে তিন শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো নুরুল আমিনের ছেলে নুরুল করিম (৭), মেয়ে তাহেরা আক্তার (৪) ও আবুল কাশেমের ছেলে আবু তৈয়ব (৭)। নানার বাড়ির সামনের পুকুরে গোসল করতে গিয়ে তারা পানিতে ডুবে মারা যায়। নুরুল করিম চতুর্থ ও তাহেরা ষষ্ঠ শ্রেণীতে পড়ত। তিন শিশুর মৃত্যুর খবর পেয়ে এলাকার শত শত নারী-পুরুষ ওই বাড়িতে তাদের দেখতে আসে। মৃত শিশুদের স্বজনদের কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।