তিন শুল্ক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১০ কেজি সোনা আত্মসাৎ এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে সাবেক ও দায়িত্বরত তিন শুল্ক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার ওই অনুমোদন দেওয়া হয়।গত ৪ মে বিমানবন্দরে নয় হাজার ৯৩৮ দশমিক ৪৪ গ্রাম সোনা আত্মসাতের অভিযোগে বিমানবন্দর থানায় একটি মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক এ এস এম আখতার হামিদ ভুঁইয়া। মামলায় প্রাথমিকভাবে শুল্ক পরিদর্শক মুজিবর রহমানকে আসামি করা হয়। পরে তদন্তের সময় সহকারী কমিশনার (কাস্টমস, ঢাকা) মো. সালাহউদ্দিন রিপনকেও আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। একই সঙ্গে সোনা আত্মসাতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. ফয়সাল চৌধুরী ও মো. ইসমাইল নামের আরও দুই ব্যক্তিকে আসামি করা হয়।এ ছাড়া সম্পদের তথ্য গোপন করার অভিযোগে সম্প্রতি সাবেক শুল্ক কমিশনার এ টি এম মিজানুল হক ও তাঁর স্ত্রী লায়লা নাহিদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় আরেকটি মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক এ এস এম আখতার হামিদ ভুঁইয়া। আসামিরা ৬৩ লাখ দুই হাজার ৯৫৫ টাকার সম্পদের হিসাব গোপন করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।