তিন শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ীতে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। অন্যদিকে উত্তরায় ভবন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে এক রংমিস্ত্রির।

আজ সোমবার এসব দুর্ঘটনা ঘটে। যাত্রাবাড়ীতে নিহত শ্রমিকেরা হলেন নুরু মিয়া (২৫) ও সাইফুল ইসলাম (২১)। উত্তরায় নিহত রংমিস্ত্রির নাম মো. বাবু (২৭)। সবার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়েছে।

নিহত নুরু মিয়ার সহকর্মী মো. জাহিদ বলেন, সোমবার সকালে যাত্রাবাড়ীর সুতি খালপাড় এলাকার একটি ফ্যাক্টরিতে কাজ করার সময় বৈদ্যুতিক সকেটে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন নুরু মিয়া। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপর দিকে সাইফুলের সহকর্মী মো. সবুজ জানিয়েছেন, যাত্রাবাড়ী রসুলপুর এলাকায় একটি ভবনের চতুর্থ তলায় বিদ্যুৎ লাইন টানার সময় তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন সাইফুল। তাঁকে ঢাকা মেডিকেলে আনা হয়েছিল। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


উত্তরার দুর্ঘটনার শিকার মো. বাবুর সহকর্মী জাহিদ জানান, উত্তরা ৫ নম্বর সেক্টর ৯ নম্বর রোডের ৬ নম্বর বাড়ির চতুর্থ তলায় রঙের কাজ করার সময় নিচে পড়ে যান বাবু। তাঁকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বেলা পৌনে দুইটায় মৃত ঘোষণা করেন।

এই তিন শ্রমিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) বাবুল মিয়া।