প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভেতরে নিহত তিন শ্রমিকের লাশ ময়নাতদন্ত শেষে গতকাল বুধবার তাঁদের নিজ নিজ বাড়িতে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কুষ্টিয়া মডেল থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পৃথক তিনটি অভিযোগপত্র দিয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে তেলবাহী লরির চালক হাফিজুর রহমান (৩৫), মেহেদী হাসান (৩০), রিপন হোসেন (২০) নামের তিন শ্রমিকের মৃত্যু হয়। তাঁদের সবার বাড়ি খুলনার খালিশপুর উপজেলায়। খুলনা বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর মোকছেদ আলী অভিযোগ করে প্রথম আলোকে বলেন, ‘তিনজন কোনোভাবেই তেলের লরি পরিষ্কার করতে পারে না। তাদের হত্যা করা হয়েছে।’কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক তাপস কুমার সরকার বলেন, ধারণা করা হচ্ছে, তিনজনই দমবন্ধ হয়ে মারা গেছেন।