তিন সচিব পদে রদবদল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশাসনে তিন সচিবের পদে রদবদল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সংস্থাপন মন্ত্রণালয় এ বিষয়ে সরকারি আদেশ জারি করে। পরিবেশ ও বন মন্ত্রণালয় থেকে মিহির কান্তি মজুমদারকে পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব, প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য মেজবাহ উল আলমকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এবং মোহাম্মদ গোলাম কুদ্দুসকে প্রাইভেটাইজেশন কমিশনের ভারপ্রাপ্ত সদস্য পদে বদলি করা হয়েছে।