তিন সচিব পদে রদবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন সচিব পদে রদবদল হয়েছে। গতকাল মঙ্গলবার সংস্থাপন মন্ত্রণালয় থেকে এ সম্পর্কিত আদেশ জারি করা হয়। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শফিক আলম মেহেদীকে বদলি করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) আতাহারুল ইসলামকে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নিয়োগ করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব নূরুল হককে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান পদে বদলি করে এ পদ দেওয়া হয়েছে শফিক আলম মেহেদীকে।