তিন সচিবসহ ২৬ জনকে বেলার আইনি নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের বিভিন্ন স্থানে অবৈধভাবে তৈরি ২১২টি করাতকল উচ্ছেদ করে সংরক্ষিত বনাঞ্চল সংরক্ষণের দাবি জানিয়ে তিনটি মন্ত্রণালয়ের সচিবসহ ২৬ জনকে আইনি নোটিশ দিয়েছে

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। ২৫ জানুয়ারি

বেলার আইনজীবী ইকবাল কবীর রেজিস্ট্রি ডাকযোগে ওই নোটিশ পাঠান।

ভূমি, শিল্প এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ের তিন সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, প্রধান বন সংরক্ষক, বিভাগীয় কমিশনার চট্টগ্রাম, কক্সবাজারের জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভাগীয় বন কর্মকর্তা, আট উপজেলার আটজন উপজেলা পরিষদ চেয়ারম্যান, আটজন উপজেলা নির্বাহী

কর্মকর্তা (ইউএনও) এবং পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালককে নোটিশ পাঠানো হয়েছে।

বেলা আইনজীবী ইকবাল কবীর এর সত্যতা নিশ্চিত করে বলেন, নোটিশ প্রাপ্তির সাত দিনের

মধ্যে বেলাকে অবগত করতে

তাঁদের অনুরোধ করা হয়েছে।

তা না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

যেসব করাতকলের লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে, তা নবায়ন না করতে এবং যেসব করাতকলের অনুকূলে পরিবেশগত ছাড়পত্র ও লাইসেন্স নেই, তাদের পরিবেশগত ছাড়পত্র ও লাইসেন্স প্রদান না করতে নোটিশে অনুরোধ জানানো হয়। 

২৪ জানুয়ারি প্রথম আলোতে ‘কক্সবাজারে ২১২ করাতকলে উজাড় হচ্ছে বনাঞ্চল’ শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরই পরিপ্রেক্ষিতে বেলার আইনি নোটিশ।