প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারের তিন সচিবকে জ্যেষ্ঠ সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। এ বিষয়ে গতকাল আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জ্যেষ্ঠ সচিব পদে পদোন্নতি পাওয়া তিন সচিব হলেন বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান বেগম মুশফেকা ইকফাৎ, ভূমিসচিব মেছবাহ উল আলম ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম। পদোন্নতি পেলেও তাঁরা আগের পদেই থাকবেন।