তিন সদস্য জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে জেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে নাশকতা সৃষ্টির অভিযোগে হিজবুত তওহিদের তিন সদস্যকে গতকাল সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তঁারা হলেন নহু মুনশী (২৭), আবদুস সবুর খান (২৭) ও জাহাঙ্গীর আলম (২৬)। নাটোর সদর থানার পুলিশ জানায়, বজ্রকণ্ঠ পত্রিকার সাংবাদিক পরিচয়ে তিন যুবক গত রোববার দুপুরে শহরের ভবানীগঞ্জ মোড়ের জেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে গিয়ে প্রামাণ্যচিত্র দেখানোর প্রস্তাব দেন। প্রজেক্টরে যুবকদের বিভিন্ন কর্মকাণ্ড দেখে মুক্তিযোদ্ধাদের সন্দেহ হয়। বিষয়টি জানালে পুলিশ এসে যুবকদের আটক করে।
নাটোর প্রতিনিধি