তিন সদস্যের তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নবজাতক চুরির ঘটনায় গতকাল মঙ্গলবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া হাসপাতালের আয়া খুরশিদাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গত রোববার হাসপাতাল থেকে আয়া খুরশিদা এবং সেবিকা হাসিনা বেগমের যোগসাজশে একটি নবজাতক চুরি হয় বলে অভিযোগ ওঠে।এলাকাবাসী এবং ওই হাসপাতাল সূত্র জানায়, উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের পেঁচাইমুড়ি গ্রামের মমিন মিয়ার স্ত্রী সেলিনা বেগম গত রোববার ভোরে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে একটি কন্যাসন্তান প্রসব করেন। ওই দিনই নবজাতকটি চুরি হয়। শিশুটির ব্যাপারে জানতে আয়া ও ওই সেবিকাকে চাপ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী সোমবার সদর উপজেলার আলেখারচর এলাকায় আয়া খুরশিদার বাড়ি থেকে নবজাতকটি উদ্ধার করা হয়। পরে শিশুটিকে তার মায়ের কাছে ফেরত দেওয়া হয়। এ ব্যাপারে গতকাল মঙ্গলবার প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্ত্রীরোগ বিশেষজ্ঞ আক্তারুন্নাহার, শিশুরোগ বিশেষজ্ঞ শহিদুল ইসলাম ও মনিরুল ইসলামের সমন্বয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফজলুর রহমান মজুমদার জানান, কমিটিকে দুই দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।