তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সুরমা নদীতে নৌকাডুবির ঘটনায় আট ব্যক্তির মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী তিন দিনের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেবে।কমিটিতে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালিউর রহমান, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খয়বর রহমান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানে আলম খান রয়েছেন।এদিকে ঘটনার পর উদ্ধার হওয়া নাম-পরিচয়হীন এক নারীর পরিচয় গতকাল বৃহস্পতিবার পাওয়া গেছে। আইরিন (৩২) নামের ওই নারীর বাড়ি উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের বড়গাছা গ্রামে। গতকাল সকালে তাঁর স্বামী মানিক মিয়ার কাছে মরদেহ হস্তান্তর করা করেছে পুলিশ।জামালগঞ্জ থানার ওসি জানে আলম খান জানান, নৌকাডুবির ঘটনায় আর কোনো লাশ উদ্ধার হয়নি। কমিটি কাজ করছে। নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন জমা দেওয়া হবে।