তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ স্কাউটস সিলেট আঞ্চলিক কার্যালয়ের প্রাঙ্গণ ভাড়া দিয়ে স্থায়ী ভবন নির্মাণ করার ঘটনায় জেলা প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।৭ আগস্ট প্রথম আলোয় ‘স্কাউটস কার্যালয়ের প্রাঙ্গণ ভাড়া নিয়ে বাণিজ্যিক ভবন নির্মাণ’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর গতকাল বুধবার ওই তদন্ত কমিটি গঠন করা হয়। জেলা প্রশাসন সূত্র জানায়, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) এ জেড এম নূরুল হককে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি)। তিন সদস্যের এ কমিটি আগামী এক মাসের মধ্যে জেলা প্রশাসকের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করবে।