তিন সদস্যের লিয়াজোঁ কমিটি গঠন করেছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদলীয় জোটের শরিক ও সমমনা দলগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য তিন সদস্যের লিয়াজোঁ কমিটি গঠন করেছে বিএনপি। এ কমিটির প্রধান করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে।গতকাল সোমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কমিটির অপর দুই সদস্য হলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান।রুহুল কবির জানান, চলমান আন্দোলন কর্মসূচি নির্ধারণ, শরিক ও সমমনাদের সঙ্গে এ ব্যাপারে সার্বক্ষণিক যোগাযোগ প্রতিষ্ঠার জন্য এই কমিটি করা হয়েছে।