প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গত শুক্রবার রাতে হনুফা বেগম (৩০) নামের এক নারী তিনটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। হনুফা বেগম উপজেলার ধুপতি গ্রামের মালয়েশিয়াপ্রবাসী নজরুল ইসলামের স্ত্রী। হাসপাতালের চিকিৎসক নুসরাত জাহান জানান, ওই গৃহবধূ শুক্রবার রাতে বাড়িতে একটি সন্তান প্রসব করেন। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে নয়টার দিকে তিনি আরও দুটি সন্তান প্রসব করেন। মা ও নবজাতকেরা সুস্থ রয়েছে বলে জানান তিনি।