তিন সন্তানসহ কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দরে তিন শিশুসন্তানসহ এক গৃহবধূকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এ মামলায় গৃহবধূর বাবা-মাকেও কারাগারে পাঠানো হয়। গতকাল দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে তাঁরা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন। আত্মসমর্পণকারী ব্যক্তিরা হলেন কুশিয়ারা গ্রামের আবু কালাম পাটোয়ারী, তাঁর স্ত্রী মালেকা পারভীন ও মেয়ে জিয়াসমিন আক্তার। জিয়াসমিনের সঙ্গে দুই বছরের এক ছেলে ও তিন মাসের দুই যমজ শিশুকন্যা রয়েছে। পিপি এস এম ওয়াজেদ আলী বলেন, গত ৪ জুন কুশিয়ারা গ্রামে ফালানী বেগম নামের এক নারীকে হাত-পা বেঁধে আবু কালামের পরিবারের লোকজন মারধর করেন। এ ঘটনায় মামলা করেন ফালানী। নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ