তিন সন্তানের জননীকে পালাক্রমে ধর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা ইউনিয়নের শ্রীহাস্য গ্রামের তিন সন্তানের জননী এক গৃহবধূকে পূর্বশত্রুতার জের ধরে পালাক্রমে ধর্ষণ করেছে তিন বখাটে। গত রোববার রাত ১০টার দিকে ওই ঘটনা ঘটে। এ সময় বখাটেরা গৃহবধূর স্বামী ওবায়দুল হককে গাছের সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে ওবায়দুল হক বাদী হয়ে নাঙ্গলকোট থানায় তিন ব্যক্তির নামে মামলা করেন।পুলিশের বিবরণ অনুযায়ী, রোববার রাত আনুমানিক ১০টার দিকে শ্রীহাস্য গ্রামের জসিম উদ্দিন (৩৭), জুয়েল মিয়া (৩৬) ও আলাউদ্দিন (৩৫) ওবায়দুল হকের ঘরে ঢুকে ওই গৃহবধূর চোখ বেঁধে ঘরের বাইরে নিয়ে আসে। তখন তাঁর স্বামী বাধা দিলে তাঁকে গাছের সঙ্গে বেঁধে ফেলা হয়। একপর্যায়ে স্বামীর সামনেই পালাক্রমে ধর্ষণ করা হয় ওই গৃহবধূকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনার পর ধর্ষকেরা গা-ঢাকা দিয়েছে।নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পাল গতকাল সোমবার রাতে প্রথম আলোকে বলেন, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। আসামিরা পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা ও গৃহবধূর স্বামীর চাচাতো ভাই। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ওই ঘটনা ঘটতে পারে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। আসামিরা পলাতক।